ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫১
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

রাম চরণের নায়িকা সামান্থা-রাশমিকা?

‘পুষ্পা’খ্যাত পরিচালক সুকুমার ২০১৮ সালে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণকে নিয়ে ‘রাঙ্গাস্থালাম’ নির্মাণ করেন। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। প্রায় ৭ বছর পর এ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সুকুমার। এখানেই শেষ নয়, এতে রাশমিকা মান্দানাও থাকবেন বলে গুঞ্জন উড়ছে!

১২৩ তেলেগুর বরাত দিয়ে পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সুকুমারের পরবর্তী সিনেমার নাম আপাতত ‘আরসি১৭’ রাখা হয়েছে। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অর্থাৎ কেন্দ্রীয় নারী চরিত্রে সামান্থা রুথ প্রভুর অভিনয়ের খবর উড়ছে। তা ছাড়াও শোনা যাচ্ছে, সিনেমাটির আরেকটি চরিত্রে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এখন দুজন অভিনেত্রী যদি সিনেমাটিতে অভিনয়ের চূড়ান্ত সম্মতি দেন, তবে তাদের ভক্তরা আরো বেশি উচ্ছ্বসিত হবেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “আধুনিক স্টাইলে দ্রুতগতির একটি অ্যাকশন সিনেমা হবে ‘আরসি১৭’। পরিচালক সুকুমার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকদের কথা মাথায় রেখে এটি নির্মাণের পরিকল্পনা করছেন। ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর রাম চরণের খ্যাতি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। তার নতুন এই সিনেমা বিশ্বব্যাপী ব্যাপক হিট করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা।”

এ সিনেমার সংগীত পরিচালনা করবেন দেবী প্রসাদ (ডিএসপি)। এর আগেও সুকুমারের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে মিথরি মুভি মেকার্স।

পরিচালক বুচি বাবু নির্মাণ করছেন ‘আরসি১৬’ সিনেমা। বর্তমানে এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাম চরণ। এতে তার বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির শুটিং শেষ হলেই ‘আরসি১৭’ সিনেমার শুটিং শুরু করবেন রাম চরণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram