ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫৯
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

নারী দিবসে শবনম ফারিয়ার প্রশ্ন

ছোট ও বড়পর্দায় একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে রুপালি পর্দায় খুব বেশি দেখা যায় না শবনম ফারিয়াকে। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন। সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। এবার নারী দিবসেও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “যে দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?”

এর মধ্যেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, “ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।”

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি কমেডি শোয়ের বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram