ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৯
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৫

‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?

ভারতীয় তারকা অভিনেতা প্রভাসের ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে মুক্তি পায় এ সিক্যুয়েলের দ্বিতীয় পার্ট। বক্স অফিসে প্রায় ২ হাজার কোটি রুপি আয় করে।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন প্রভাস। ২০২১ সালে প্রভাস তার ২৫তম চলচ্চিত্রের ঘোষণা দেন। ‘স্পিরিট’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙা। ঘোষণা আগে দিলেও সিনেমার কাজের খুব একটা অগ্রগতি হয়নি। এখন প্রি-প্রোডাকশনের কাজ করছেন নির্মাতারা।

কোমল নাহতাকে সাক্ষাৎকার দিয়েছেন সন্দ্বীপ রেড্ডি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙার কোনো চাপ অনুভব করছেন কিনা? এ প্রশ্নের জবাবে সন্দ্বীপ রেড্ডি ভাঙা বলেন, “এই প্রশ্নটি অনেক বড় বোঝার মতো। ‘বাহুবলি টু’-কে হারাতে হলে ২ হাজার কোটি রুপি আয় করতে হবে। আমি অবশ্যই আকর্ষণীয়, কৌতূহলোদ্দীপক সিনেমা বানাব। বাকিটা পরে দেখা যাবে।”

‘স্প্রিরিট’ সিনেমায় অভিনয় করবেন কারিনা কাপুর খান, সাইফ আলী খান। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় দেখা যাবে এ দম্পতিকে। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram