ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২১
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

মনোনয়ন পেয়েও কোন সিনেমার কাছে হেরে গেল প্রিয়াঙ্কার ‘ আনুজা’?

৯৭তম অস্কার মঞ্চে একেবারেই নিষ্প্রভ ভারত। একটি ভারতীয় ছবিও পুরস্কার ঘরে তুলতে পারল না এবার। যদিও প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘আনুজা’ ছবিটি সেরা লাইভ-অ্যাকশন স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত হয়েছিল। যা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। তবে শেষ মুহূর্তে কল্পবিজ্ঞান ঘরানার ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে গেল সেই সিনেমাটিও।

‘আনুজা’-র নেপথ্যে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একা নন, ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা-সহ অন্যরা। তবু এ বছর জয়ীর মুকুট পাওয়া হলো না।

চলতি বছর ভারত থেকে অস্কার জন্য আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’ সিনেমাটি। মূল প্রতিযোগিতায় ঢুকেই ছিটকে যায় এই ছবি। তবে ‘আনুজা’ নিয়ে আশার আলো দেখেছিলেন সবাই।

সোমবার ভোরে সেই স্বপ্নের ইতি ঘটলো। অ্যাডাম জে গ্রেভস পরিচালিত, ২২ মিনিটের এই হিন্দি স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা দুই বোনের জীবনের গল্প। ‘আনুজা’ ছবিতে অভিনয় করেছেন অনন্যা শানভাগ, সাজদা পাঠান এবং নাগেশ ভোঁসলে।

সিনেমাটি অস্কারে মনোনীত হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে রোমাঞ্চিত প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। ‘আনুজা’কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram