ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

বরেণ্য অভিনেতা মুরালি গ্রেপ্তার

গ্রেপ্তার করা হয়েছে তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিনেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। খুব শিগগির তাকে রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। যার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। তার গ্রেপ্তারের বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।

মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হবে।

‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram