ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

সালমানের পরামর্শে বিয়ে করেন অক্ষয়ের প্রাক্তন

নব্বই দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী শিবা আকাশদীপ। সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে পর্দায় রোমান্স করেছেন। ১৯৯২ সালে ‘মিস্টার বন্ড’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করেন অক্ষয়-শিবা। এ জুটির পর্দার প্রেম বাস্তব জীবনেও গড়ায়। যদিও পরবর্তীতে এ সম্পর্ক ভেঙে যায়।

অতীত ভুলে ১৯৯৬ সালে পরিচালক আকাশদীপকে বিয়ে করেন শিবা। কিন্তু তাকে বিয়ে করার পরামর্শ দেন সালমান খান। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

সালমান খানের সঙ্গে বন্ধুত্বের গভীরতা ব্যাখ্যা করে শিবা বলেন, “আমরা খুবই ভালো বন্ধু ছিলাম। এমনকি, আমি আকাশকে তার সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম। সালমানকে বলেছিলাম, ‘এই সেই ব্যক্তি যাকে আমি বিয়ে করতে চাই।’ এ কথা শুনে সে খুবই খুশি হয়েছিল।”

সালমান খান চুপচাপ বিয়ে করার পরামর্শ দেন শিবাকে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সে তার সঙ্গে অনেক শো করেছে। সুতরাং সালমান বলল, ঠিক আছে। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো, তোমার বর তোমার ‘রঙ্গিলা’, ‘মিস ৪২০’ বানানোর চেষ্টা করছে। কিন্তু ঠিকমতো কাজ করছে না। এখন চুপচাপ বিয়েটা করে ফেল।”

সালমানের দেওয়া পরামর্শকে ‘নিখুঁত’ বলে মন্তব্য করেন শিবা। তার ভাষায়— “এটা খুবই ভালো পরামর্শ ছিল। তখন আমার বয়স খুবই কম ছিল। কিন্তু এটা ছিল নিখুঁত পরামর্শ।”

২০০৩ সাল পর্যন্ত অভিনয়ে মোটামুটি নিয়মিত ছিলেন শিবা। তারপর দীর্ঘ বিরতি নেন। অর্থাৎ এক যুগ পর ‘হাম বাজা বাজা দেঙ্গে’ সিনেমায় অভিনয় করেন। এরপর ৮ বছরের বিরতি নিয়ে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় ‘মোনা সেন’ চরিত্র রূপায়ন করেন। তারপর আর কোনো সিনেমায় দেখা যায়নি শিবাকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram