ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৫

যে ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব ৪ বার ফেরান শাহরুখ

কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছেন শাহরুখ খান। অভিনয় ও বিনয়ী আচরণের বদৌলতে কোটি ভক্তের প্রিয় মানুষ হয়ে উঠেছেন। নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলেন শাহরুখ। সেই সময়ে চারবার একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফেরান এই অভিনেতা।

বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নব্বই দশকে বড় প্রোডাকশন হাউজ একটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়। কিন্তু শাহরুখ খান তা প্রত্যাখান করেন। তা-ও একবার নয়, চারবার ফিরিয়ে দেন এটি। সর্বশেষ কাজটি করতে সম্মতি দেন এই ‘রোমান্স কিং’। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হয়। চারবার প্রস্তাব ফেরানো সেই সিনেমার নাম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা নির্মাণ করেন আদিত্য চোপড়া। এ সিনেমায় রাজ ও সিমরান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২০০ কোটি রুপি।

হিসাবটা কেবল বক্স অফিসে নয়, সিনেমাটিতে শাহরুখ-কাজলের রসায়নে ডুবে যান সিনেমাপ্রেমীরাও। ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানটি আজও বিয়েবাড়িতে বাজানো হয়। অলটাইম ব্লকবাস্টার এই সিনেমা টানা ১০০৯ সপ্তাহ প্রদর্শিত হয়েছে মারাঠা মন্দিরে। করোনায় সিনেমা হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করে সিনেমাটি; যা বিশ্ব সিনেমা জগতে এক অন্যন্য ইতিহাস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram