ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫

ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির নতুন বছরের শুরুটা একদমই ভালো যাচ্ছে না। একের পর এক আসছে শোকের খবর। বছরের শুরুর দিনই মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের। সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর কদিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলি অভিনেতা আমন জয়সওয়াল।

এবার আরও এক দুঃসংবাদ এলো। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ। সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রোববারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেওয়া শুরু হয়।

এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

প্রসঙ্গত, মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।

এ ছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram