ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৪

‘আমার মনে হয়েছিল আমি দুটি বাঘের সঙ্গে শুটিং করছি’

‘বাহুবলি’ সিনেমা খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার নির্মিত ‘ট্রিপল আর’ সিনেমা ২০২২ সালের ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি রাজামৌলি পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।

ট্রিপল আর’ সিনেমার প্রধান দুই চরিত্র ‘ভীম’ ও ‘আলুরি সীতারামা রাজু’। এ দুটো চরিত্র যথাক্রমে রূপায়ন করেন— জুনিয়র এনটিআর ও রাম চরণ। সিনেমাটি মুক্তির পর দক্ষিণী সিনেমার এই দুই তারকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসেও ঝড় তুলেছিল। শুধু তাই নয়, সিনেমাটির ‘নাটু নাটু’ শিরোনামের গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং অস্কার পুরস্কারও লাভ করে।

‘ট্রিপল আর’ মুক্তির প্রায় তিন বছর পর সিনেমাটির শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছেন পরিচালক রাজামৌলি। ১ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ক্লিপে রাম চরণ ও জুনিয়র এনটিআর-কে ‘বাঘ’ বলে মন্তব্য করেন এই নির্মাতা।

শুটিংয়ের স্মৃতিচারণ করে এস এস রাজামৌলি বলেন, “শুটিংয়ের সময়ে আমার মনে হয়েছিল, আমি দুটি বাঘের সঙ্গে শুটিং করছি।”

রাজামৌলির সঙ্গে রাম চরণ ও জুনিয়র এনটিআরের বন্ধুত্বের হৃদয়গ্রাহী মুহূর্তগুলোও ভিডিওটিতে দেখানো হয়েছে। যেখানে জুনিয়র এনটিআর ভালোবেসে রাজামৌলিকে ‘জক্কানা’ বলে সম্বোধন করেন। একজন ভক্ত তার প্রিয় মানুষকে ভালোবেসে শব্দটি ব্যবহার করে থাকেন।

ভীম ও আলুরি নামে দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram