ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট, গেয়ে শোনালেন ‘ও আন্তাভা’

একটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই অনুষ্ঠানে এ অভিনেত্রীকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন দর্শকরা। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’এ অনুষ্ঠানে আরও ছিলেন বেদাং রায়না ও রানা দাগ্গুবাতি। এ ছাড়া ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্লিপে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুষ্ঠানে ‘ও আন্তাভা’ গাইতে শোনা যায়। মূল গানটি ছিল ২০২১ সালের ব্লক বাস্টার পুষ্প: দ্য রাইজ ছবির। যে গানটিতে সামান্থা রুথ প্রভু ও আল্লু অর্জুন পারফর্ম করেছিলেন। সেই জনপ্রিয় গানই এবার আলিয়া ভাট গেয়ে শোনালেন, আর তা শুনে পাশে বসে হাসতে দেখা যায় স্বয়ং সামান্থাকেও।

আলিয়া ভাট গান শেষ করার পর সামান্থা তাকে জড়িয়ে ধরেন। তখন পেছন থেকে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। অনুষ্ঠানের উপস্থাপক আলিয়া ভাটকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’

এদিন অভিনেত্রী সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট। তিনি বলেন, 'প্রিয় সামান্থা, তুমি একজন হিরোইন, তা পর্দায় হোক বা তার আড়ালেই হোক। আমি তোমার প্রতিভা এবং এনার্জির খুব প্রশংসা করি। পুরুষশাসিত দুনিয়ায় একজন এভাবে রাজত্ব করা সহজ নয়। কিন্তু তুমি সেটাই করে দেখিয়েছ। তোমার প্রতিভা আছে এবং সেটিই কাউকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট’। এ অভিনেত্রী বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার মাত্র ৬.৫ সেকেন্ডের মধ্যে আসতে রাজি হয়ে গিয়েছিলেন আলিয়া।

ক্লিপে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। ত্রিবিক্রম শ্রীনিবাসকে তার ছবিতে তাকে ও সামান্থাকে একসঙ্গে কাস্ট করতে বলেন আলিয়া ভাট। তার কথায়— ‘এখানে এই মঞ্চে, প্রচারের জন্য করছি না। আমি সত্যি বলতে চাইছি। ত্রিবিক্রম স্যার আমি মনে করি সামান্থা ও আমার একসঙ্গে আপনার পরিচালিত একটি ছবিতে কাজ করা উচিত। লোকে বলে যে, সাধারণত অভিনেত্রীরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এমন কোনো ব্যাপার নেই। তিনি বলেন, আমি সত্যিই কৃতজ্ঞ যে আজ আমার ছবির পাশে দাঁড়ানোর জন্য এবং আমার ছবি নিয়ে এই সুন্দর কথা বলার জন্য। আমি এখানে একজন প্যান ইন্ডিয়ার সুপারস্টারকে পেয়েছি।’

উল্লেখ্য, আলিয়া ভাট বর্তমানে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে ব্যস্ত। মঙ্গলবার একটি ইভেন্টের জন্য তিনি হায়দরাবাদ ভ্রমণ করেন। আর সেই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram