ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৫
logo
প্রকাশিত : জুলাই ১১, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাই শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আদেশে আরও বলা হয়েছে, দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ এলাকায় মাইকিং করার অনুরোধ জানানো হয়েছে।

অভিভাবক ও পরীক্ষার্থীরা যাতে দ্রুততম সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram