ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

রাবিতে কৃত্তিম বৃদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম ‘এআই নেভিগেটর ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ড অ্যা লিটল হোপ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মাসব্যাপী এই কোর্সের আয়োজন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নুরুল মোমেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন সেন্ড অ্যা লিটল হোপ, ইউকে (যুক্তরাজ্য)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর সাদমান সাকিব চৌধুরী, অধ্যাপক আদিল হাসান চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ভবিষ্যৎ বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর। যারা এখন থেকেই এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের জন্য এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এআই–ভিত্তিক এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram