ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১২
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

ঢাবি'র মৎস্যবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান প্রফেসর মোহাম্মদ শফি মৎস্যবিজ্ঞান ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদা হক এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীর কবীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ রয়েছে। সকল সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নিজের ও পরিবারের স্বপ্ন পূরণে তাদের কাজ করতে হবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমেও পারদর্শী হওয়ার উপর তিনি গুরত্বারোপ করেন।

মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় বিভাগের ৩জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সামিনা আক্তার, সৈকত দাস এবং সুমাইয়া বিনতে সালাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram