ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

ঢাবির উর্দু বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ ও গজল সন্ধ্যা আজ রবিবার (২৯ ডিসেম্বর) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের চেয়ারম্যান মো. গোলাম মাওলা এবং অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, উপমহাদেশে সাহিত্য চর্চায় উর্দু কবিদের অবদান অনেক। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা বিষয়ে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ, আদর্শবান, দক্ষ ও সুনাগরিক হিসেবে তাদের গড়ে উঠতে হবে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আরও জোরদার করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের উন্নয়নে ভাষা শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বই সরবরাহসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ গজল অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram