ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2024

দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতির নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা ঢাবি ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি এবং তাদের পূর্ব ঘোষিত দুই দফা দাবি আবারও উত্থাপন করেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করে। এর পূর্বে তারা ভিসি চত্বরে থেকে মিছিল শুরু করে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারও টিএসসিতে আসে।

সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, আমরা জুলাই বিপ্লবের শত শত শহীদদের আত্মত্যাগের জন্য মাথা উচু করে কথা বলতে পারছি। এই শহীদদের অবদানকে সমুন্নত রাখার জন্য হলেও বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে কোনো প্রকার দলীয় রাজনীতি রাখতে দেবে না। যারাই ক্যাম্পাস এবং হল দখল করতে আসবে তাদেরকেই প্রতিহত করবে।

সানজিদা নামের এক শিক্ষার্থী বলেন, ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশ ৫ই আগস্ট স্বাধীন হয়েছিল। তার পূর্বে জুলাইয়ে আমাদের কোটা আন্দোলনের সময় আমাদের ৯টির একটি দফা ছিল ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ক্যাম্পাসে নানা নাম দিয়ে দলীয় রাজনীতি চালিয়ে যাওয়ার পায়তারা চলছে। আমাদের দাবি স্পষ্ট। ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

আরেক শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করা আমার ন্যায় সঙ্গত দাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও শক্তিশালী হয়েছে। আমাদের ন্যায্য দাবি আমরাই আদায় করে নেবো। আমরা কোনো ফ্যাসিবাদের জন্ম আর হতে দেবো না।

তিনি উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা দুই দফা দাবি উল্লেখ করেন। তিনি বলেন, ঢাবি ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram