ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫জন আটক হয়েছেন। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০), ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা, ইয়াবা রাখার কালো প্যাকেট, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।

এর আগে, ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বাড়িতে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদকসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram