ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2026

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর মজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর মজিদবাড়িয়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শাওনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।

​এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram