

নুরুল ইসলাম খোকন, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দায়িত্ব থেকে অবমুক্ত হয়েছেন। তার অনুপস্থিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন আইয়ুবী অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর সংস্থাপন শাখা থেকে ৩১শে অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, ৬৭তম ও ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ-সংশ্লিষ্ট উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপন কোর্সে অংশ নিতে জাহিদুর রহমান ১ নভেম্বর থেকে ১২ ই নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ সময় তার অনুপস্থিতে ইউএনও সালাউদ্দিন আইয়ুবী অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক তাহসিনা বেগম স্বাক্ষরিত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
