ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক স্বপন ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শ্রী কমল ত্রিবেদী, সদস্য সচিব তরুণ কুমার সাহা, বাইশপুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল প্রমুখ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরবচ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজা মন্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তাারিত আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলায় শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রীতির দেশ বাংলাদেশ। গুজবে কান দেবেন না, সকলকে সজাগ থাকতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবার জেলার ৫টি উপজেলার ১’শ ৬৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা শোভা পাবে।
০৭-১০-২০২৬

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram