ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2026

সন্ত্রাসীদের পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে তদবিরকারী নেতাদের নাম সংগ্রহ করে জেলা ও কেন্দ্রে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) ৩টা ১৫ মিনিটের সময় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে জয়নুল আবদিন ফারুক বলেন, “অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষী নেতৃত্ব ও বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৬ বছরের সকল যন্ত্রণা সহ্য করে যে ব্যক্তিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিগত সাত মাসে দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় পরিচালিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষকে সেবা দেবার চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “আমার এলাকার কিছু কিছু লোক কিছু কিছু নেতা যখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও সন্ত্রাসী কাজে লিপ্ত লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে ও আইনের আওতায় আনা হচ্ছে তখনই শুরু করেন এদেরকে মুক্ত করার জন্য তদবির।”

এমপি ফারুক বলেন, “আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আইন নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমি অনুরোধ জানাবো কেউ যেন এই সকল সন্ত্রাসীদের পক্ষে তদবির না করেন। তদবিরকারক এই সকল নেতাদেরকে নাম সংগ্রহ করে জেলা এবং কেন্দ্রে পাঠানো হবে এবং দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সবশেষে তিনি বলেন, “আসুন সবাই মিলে সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য সহায়তা করি”।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram