

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি লায়ন এ এম মুন্না চৌধুরী। সঞ্চালনা করেন দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
এ সময় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, সাধারণ সম্পাদক জোবাইরুল আলম মানিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের অংশগ্রহণের পাশাপাশি এনসিপিতে যোগদানের বিষয়েও আলোচনা হয়।
