ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এইচএম হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলার শোশাইরচর গ্রামের মীর হোসেনের ছেলে। এছাড়াও তিনি চাঁদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এইচএম হারুনুর রশিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি জি.আর মামলা নং-৩৬২, তারিখ ১৩ আগস্ট ২০২৬ ইং এর সন্ত্রাস বিরোধী আইন ২০০৯’র অভিযুক্ত আসামী।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ গ্রেপ্তার এরাতে আত্মগোপণে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগাদি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram