ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে।

এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া, গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি ফেরার পথে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়। জুবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গত শুক্রবার নিহেতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram