

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনী জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কাটাখিলায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই শ্লোগান নিয়ে কাটাখিলা বাজার থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাটাখিলা সামাদিয়া মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজের সভাপতিত্বে ও কাটাখিলা-আলমপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মনিরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, দক্ষিণ আফ্রিকা বিএনপির মহাসচিব ও সাবেক যুবদল নেতা মো. ওমর ফারুক, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল বশর, সোনাগাজী মডেল থানার এসআই নৃদুল কপালি, কাটাখিলা সামাদিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. নিজাম উদ্দিন, বগাদানা ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ হোসেন ফরিদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন শাহীন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুল ইসলাম আসিফ, সমাজ সেবক হাবিবুর রহমান, যুবদল নেতা আবদুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম ও শহীদুল ইসলাম মামুন প্রমুখ।
