ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2026

তিতাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের নিজ বাড়ি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় একজন আওয়ামী লীগ নেতা ও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও উলুকান্দি গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে মো.কামরুল হাসান (৫৫) এবং ছাত্রলীগ নেতা ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আশরাফ উদ্দিন সরকারের ছেলে মো.ফারুক সরকার (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে ছাত্র জনতার ওপর হামলা করে আসামিরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram