ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

​রোববার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি উবায়দুল ইসলাম হক এবং সাধারণ সম্পাদক তারেক মিয়ার যৌথ নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নানা সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়।

​উক্ত পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহল কিরণ চৌধুরী, ​সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল। এছাড়াও জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।

​নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram