ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

কালিয়ায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক আবদুল সালাম

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: সন্তানের শুধু ফলাফলের দিকে নয়, তার আচরণ, চরিত্র ও মানসিক স্বাস্থ্যের প্রতিও অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম।

তিনি বলেন, সন্তানকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে। মনে রাখতে হবে, আজকের একজন সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় শহীদ এখলাছ উদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার দাশসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবকদের ও সন্তানদের নিয়মিত পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উপহার হিসেবে ডিকশনারি প্রদান করেন এবং বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলদেশ গড়ে তুলতে (ওয়ান চাইল্ড ওয়ান ট্রি) বর্তমান সরকারের কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ১টি করে গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের মাঠে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram