ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

রাউজানে করিম হত্যা: ৪ আসামি গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় সিএনজিতে আসা একদল ব্যক্তি করিমকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বলে পুলিশ জানায়।

তদন্তে উঠে আসে, পারভেজের মামা আজগরের মোটরসাইকেল চুরির ঘটনায় করিমকে সন্দেহ করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে পারভেজ কৌশলে করিমকে কেরানিহাট এলাকায় ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন বলে তদন্তে জানা গেছে। কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শুক্কুর ও জাবেদকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম গুজরার মগদাই এলাকায় পারভেজের পরিত্যক্ত গরুর ফার্মে অভিযান চালানো হয়।

সেখান থেকে একটি দেশীয় এলজি, এয়ার গান, দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ, চাপাতি ও গ্রিল কাটার উদ্ধার করা হয়। পরে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা এলাকা থেকে সেলিম ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্যতম আসামি পারভেজসহ অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram