ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড কার-মাইক্রো চালক সমিতির চালকেরা।

বৃহস্পতিবার সকালে নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নওগাঁ রোডে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন চালকেরা। এ সময় তাঁরা কার-মাইক্রো চলাচল বন্ধ রাখেন।

ধর্মঘটে চালকেরা বলেন, মালিকপক্ষের সঙ্গে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। কিছু মালিক নিজেরা এসে ভাড়া ধরছেন। মালিকপক্ষ ভাড়া ধরতে পারবেন না। তাঁদের দাবি-দাওয়া ও ভাড়া সংক্রান্ত বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা গাড়ি চালাবেন না। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান না করলে অনির্দিষ্টকালের জন্য কার-মাইক্রো চলাচল বন্ধ থাকবে বলে জানান তাঁরা।

এ সময় বক্তব্য দেন নজিপুর কার-মাইক্রো চালক সমিতির সভাপতি পবন রায় ও সাধারণ সম্পাদক সমর কুমার সরকার। এছাড়া সমিতির অন্যান্য সদস্য ও চালকেরা উপস্থিত ছিলেন।

চালকদের ধর্মঘটের কারণে নজিপুর থেকে বিভিন্ন রুটে কার-মাইক্রো চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram