ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

লালপুরে অপরাধ দমনে ওসির ব্যতিক্রমী উদ্যোগ, স্বর্ণের দোকানে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

সজিবুল হৃদয়, নাটোর (লালপুর) প্রতিনিধি: নাটোরের লালপুরে স্বর্ণের দোকানগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে লালপুর থানা পুলিশ। একই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে এসব স্টিকার লাগায়।

স্টিকারে লেখা রয়েছে, ‘স্বর্ণ/অলংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।’ পাশাপাশি প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের জন্য বলা হয়েছে।

পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে স্বর্ণ বা অলংকার ক্রয়ের সময় বিক্রেতার পরিচয় ও লেনদেনের প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এতে চোরাই স্বর্ণের কেনাবেচা বা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে লেনদেনের তথ্য যাচাই করা সহজ হবে।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নাটোর পুলিশ সুপারের নির্দেশনায় চোরাই স্বর্ণের কেনাবেচা ও স্বর্ণকে কেন্দ্র করে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। স্বর্ণ কেনার সময় বিক্রেতার পরিচয় ও লেনদেনের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্বর্ণ বা অলংকার বন্ধক রেখে আইনবহির্ভূত আর্থিক লেনদেন না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো সন্দেহজনক লেনদেন বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী ও পুলিশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram