

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রাতঃবাজারে প্রিয়ম স্বর্ণ শিল্পালয় নামক স্বর্ণের দোকান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকানের মালিক নারায়ণ রায়।
তিনি জানান, প্রতিদিনের মত সকালে আমার দোকানে সিসি ক্যামেরা চেক করে দেখি দোকানের ক্যামেরা গুলো উল্টানো। তখন আমার সন্দেহ হলে তাড়াতাড়ি দোকানে আসি। দোকানে এসে দেখি উপরে টিনের চাল ফাঁকা করে লোহার নেট কেটে চুর ডুকে সব মালামাল নিয়ে গেছে। আনুমানিক ৬ লক্ষ ৯০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে বলে তিনি জানান৷
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, চুরি হওয়ার বিষয়টি জানার পর এসআই ইউনুসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আসছে, আমরা আশাবাদী খুব দ্রুতই চোরকে গ্রেফতার করতে পারব ইনশাআল্লাহ।
