ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

কলাপাড়ায় (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারোটায় বেসরকারি সংস্থা প্রান্তজন ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে পথ সভায় মিলিত হয়। র‍্যালিতে পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, যানবাহন ও শিল্প কারখানার বিষাক্ত ধোয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে। তাই পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেম বিদ্যুতে রুপান্তরের পাশাপাশি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram