ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2026

গাসিক প্রশাসকের পক্ষ থেকে টঙ্গীতে কিন্ডারগার্টেন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ২০৮টি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ইউনাইটেড মডেল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের সহধর্মিনী, কাশিমপুর গার্লস হাই স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও কোনাবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি মেহনাজ সরকার শিল্পী।

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার ও টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনক উদ্দিন, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, হাতিমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার লাকি, কাশিমপুর গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেহনাজ সরকার শিল্পী বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলো দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলগুলো না থাকলে শুধুমাত্র সরকারি স্কুলগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা সচল রাখা সম্ভব হতো না।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সকল শিশুকে খেলাধুলায় অনুপ্রেরণা দিতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর এলাকার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, শিশুদের খেলাধুলায় অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram