ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার নাদ পাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি নাদপাড়া গ্রামের ও কাতলা গাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কবির উদ্দিন বিশ্বাসের স্ত্রী।
বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।

প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী মেম্বার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে আসার পথে বাঁশগ্রাম নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসরত অবস্থায় নাদপাড়া স্কুলের শিক্ষিকা মোছাঃ রাবেয়া খাতুন নামের একজন মারা গেছে বলে শুনেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram