ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

এদেশের জনগণের শান্তির জন্যই বিএনপির জন্ম হয়েছিল: খন্দকার মোশাররফ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জন্ম হয়েছিল মানুষের শান্তি ও সুশাসন নিশ্চিত করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসন ছিল মানুষের শান্তির উদ্দেশ্যে। তিনি বহুদলীয় গণতন্ত্রের চর্চার পথ তৈরি করে দিয়েছিলেন। তার অমর স্মৃতি, মানুষের জন্য তার ত্যাগ— আমাদের ঋণী করেছে।

দাউদকান্দি পৌরসভার বিএনপি কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরও বলেন, আমি দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজও আছি। ৩২ বছর যাবৎ আমি বিএনপির স্থায়ী কমিটিতে আছি। আপনারা আমাকে বিপুল ভোটে এবার ৫ম বারের মতো এমপি নির্বাচিত করেছেন। আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। বাকীটা জীবন আমি আপনাদের আরও সেবা করতে চাই।

ড. মোশাররফ হোসেন বলেন, আমরা অতীত ভুলে যেতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সকল ভেদাভেদ ভুলে দেশের শান্তির জন্য, মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। আমাদের তাকে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক, পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসীমউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামালউদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram