ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

আমরা ৭১ ও ৫২-এর চেতনায় বিশ্বাস করি: বরকত উল্যাহ বুলু

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্যাহ বুলু বলেছেন, “আমরা ১৯৭১-এর চেতনায় বিশ্বাস করি, আমরা ১৯৫২-এর চেতনায় বিশ্বাস করি। যারা এই চেতনা বিশ্বাস করে না, তাদের এদেশে থাকার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে এদেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন মানচিত্র পেতাম না।”

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরকত উল্যাহ বুলু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মাহফুজ হক আবেদ, মো. মহসিন আলম, আহছানউল্ল্যা, রুস্তম আলী, তীরমিজ স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram