ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

আত্রাইয়ে গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাসরিন বানু (৫৫) নামের একজন গৃহবধূ। তিনি উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের তজের আলীর স্ত্রী।

​পারিবারিক সূত্রে জানা যায়, নাসরিন বানু একাধিকবার ব্রেইনস্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বামীর সাথে তিনি ফজরের নামাজও আদায় করেন। এরপর স্বামী গো-খাদ্য সংগ্রহের জন্য মাঠে যান। এ সময় তিনি গোয়ালঘরে বাঁশের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

​সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত বিষয় জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram