

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় এলাকার এাস, সন্ত্রাসী ও বহু অপকর্মের নায়ক বিস্ফোরক দ্রব্য আইন সহ একাধিক মামলার আসামি খলিল জমাদ্দারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে দক্ষিণ মিঠাখালী থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত খলিল জমাদ্দার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত হাতেম জমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল জমাদ্দার দীর্ঘদিন ধরে এলাকায় এাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে জাল দলিল করে নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি, শালিস বাণিজ্য, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং আঃলীগের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম চালিয়ে এলাকায় সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন। দক্ষিণ মিঠাখালীর ৪নং ওয়ার্ডের প্রায় ৫ হাজার জনসাধারণ তার হাতে জিম্মি ছিলেন। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে খলিল পলাতক ছিলেন। সন্ত্রাসের গড ফাদার খলিল জমাদ্দারের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
