

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের ফাসিতলা আমবাগানে র্যাব-৫ একটি দল অভিযান চালিয়ে ১টি সুটারগান, ১টি বুলেট, প্রায় ২ কেজি গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ১২ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান, ১টি বুলেট, ২টি হাসুয়া ও ১ কেজি ৮’শ ৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী রুজু করা হয়।
