ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2026

চাঁপাইনবাবগঞ্জে ৫০ বছর ধরে বসবাসকারী ৩১ পরিবারকে উচ্ছেদ করল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর সিসিডিবি খাসপাড়ায় ৫০ বছর ধরে বসবাসকারী ৩১ পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ৩১টি বাড়ি উচ্ছেদ করে প্রায় ৮৮ শতক জমি অবমুক্ত করা হয়েছে।

এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ। তিনি জানান, সড়কের জন্য নির্ধারিত জমিতে নির্মিত ৩১টি বাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে কয়েক দফায় নোটিশ দেয়া হয়। এরপরেও সরে না যাওয়ায় উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫০ বছর ধরে দখলে থাকা প্রায় ৮৮ শতক সরকারি জমি উদ্ধার করা হল।

তবে বসবাসকারীদের দাবি-নোটিশ ছাড়াই একটি পক্ষকে খুশি রাখতে প্রশাসন হঠাৎ করেই অভিযান চালিয়ে ঘরবাড়ি ভেঙে তছনছ করেছে। এমনকি রান্না করা খাবারও শিশুদের খাবার সময় দেয়া হয়নি। হঠাৎ বাড়ী ঘর ভেঙে দেয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে ওই পরিবারগুলোকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram