

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের আওতাধীন রিভারঘাট পোস্ট সড়কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) চৌমুহনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিভারঘাট সড়কের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে চৌমুহনী জামে মসজিদের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার নিরসন হবে এবং ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।
