ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

আত্রাইয়ে অবৈধভাবে গাছ কাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রাম এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গা থেকে গাছ কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram