ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ১৪

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এসআই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ পুলিশের একটি দল ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পদুয়াদ এলাকার আদু মিয়া (৩২), সিয়াম (২০) ও মহসিন (২১) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে ধামঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সায়েম (২০), জামাল হোসেন (৪৫), ইউসুফ (২০), আবুল কালাম টিটু (৫১), মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।

তিনি আরও বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram