ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

সীমান্তে বিজিবির অভিযান, ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram