ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

মাটিরাঙ্গায় বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (​খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যামিনীপাড়ায় বর্ডার গার্ড (বিজিবি)'র একটি বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এই সফল অভিযান পরিচালনা করে। বিজিবির ইতিহাসে এই এলাকায় এটিই প্রথম ক্রিস্টাল মেথ-আইস জব্দের ঘটনা।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি মোবাইল চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে দুই আরোহীসহ মোটরসাইকেলটি থামার ভান করে গতি কমিয়ে হঠাৎ দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​টহল দল তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর চোরাকারবারিরা মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার এবং দুর্গম সড়কের সুযোগ নিয়ে তারা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের গহিন জঙ্গলে পালিয়ে যায়।

​পরবর্তীকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে এর সিটের নিচে লুকানো অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস জব্দ করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, "উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram