ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে সরাইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম আদেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ২৪-এর সংবাদ উপস্থাপক সোহাগ বক্স। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভার শুরুতে সরাইল উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়ার ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শাহীন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেহেরুন নিছা মেহেরীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু।

মতবিনিময় সভায় সরাইলের স্থানীয় সাংবাদিকতা, এলাকার উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য অনুরোধ করেন।

সভায় বক্তারা সরাইলের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সরাইল উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়। পরে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram