ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2026

ধোবাউড়ায় মসজিদের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার জামে মসজিদের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের প্রতিবাদে মুসল্লিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কলসিন্দুর বাজারে জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আ. ওয়াহেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস শহিদ, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, মাওলানা আ. বাতেন, মাইনুল হাসান খান রাসেল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রামনাথপুর গ্রামের শিক্ষক সাইদুল ইসলাম ও আজিজুল ইসলাম জোরপূর্বক মসজিদের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ করেছেন। এতে মুসল্লিদের মসজিদে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে অবৈধভাবে নির্মিত দোকান অপসারণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মসজিদের প্রবেশপথ বা চলাচলের রাস্তা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা গ্রহণযোগ্য নয়। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টির সুষ্ঠু সমাধান করার আহ্বান জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram