ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2026

আধুনিক বিশ্বে টক্কর দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং ব্যবহার ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: সুবিপ্রবি উপাচার্য

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেছেন, 'আধুনিক বিশ্বে টক্কর দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। একদিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুনাম নিয়ে আসবে যার সুনাম পুরো বিশ্ব দেখবে। যেমন ইরান আজকে প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আমি বিশ্বাস করি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন এতো বড় হবে, ইরানের মত এভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।'

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ সুবিপ্রবি'র অস্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূবালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আর এই শিক্ষিত জাতি গড়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হল বিশ্ববিদ্যালয়। পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়ে সম্মানিত করেছেন। শিক্ষার জন্য শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা হয়ে যাবে। আমাদের যে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে সেটা শহর থেকে দুরে। এই জায়গা শহরে না যাওয়া দীর্ঘদিন পর্যন্ত বাসের প্রয়োজন হবে। এজন্য আমি পূবালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাই।

পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সেমিনার, ওয়ার্কশপগুলোতে কিভাবে অংশগ্রহণ করা যায় তারই প্রেক্ষাপটে সুবিপ্রবি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমি এখানে এসে দেখলাম এটা সুনামগঞ্জের জন্য খুবই জরুরী। কারন তারা অনেক দুর থেকে আসবে। বাস ছাড়া যাতায়াতের কোনো বিকল্প নেই৷ ফলে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে এখানে একটি বাস দিয়েছি শিক্ষার্থীদের জন্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সুবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram