ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

পুঠিয়ায় টাস্কফোর্সের অভিযান, ২ হাজার লিটারের বেশি চোলাই মদ ধ্বংস

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ২ হাজার লিটারের বেশি চোলাই মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণও জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। অভিযানে তাঁকে সহযোগিতা করেন পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

অভিযান চলাকালে একটি স্থান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জব্দ করা চোলাই মদ ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংস করা হয়। অভিযানের সময় এলাকার শতাধিক যুবক প্রশাসনের সঙ্গে থেকে সহযোগিতা করেন।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, “পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত পুঠিয়া গড়ে তুলতে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ আরও জোরদার করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram