

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (১১ আগষ্ট) ক্যাশলেস ব্যাংকিং লেনদেন বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পূবালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখা আয়োজিত আলোচনা সভায় পূবালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যাবস্থাপক মোঃ হুমায়ন কবির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি ডিভিশন বগুড়ার জোনাল ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার মোঃ দুলাল বারী।
পূবালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার ঋণ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, মিতু চাউল কলের সত্বাধিকারী মোঃ শাহীনুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি মহাদেবপুর শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
